সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন




সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ আগষ্ট ২০২৫ দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে গাজিপুরে নির্মম ভাবে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো.র সাংবাদিক আনোয়ার হোসেন কে ইট দিয়ে থেঁতলে মারাত্মক ভাবে আহত করায় আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ আগষ্ট) দুপুর ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক মাসুদ রানার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, প্রচার সম্পাদক মোয়াজ্জেম, আমার দেশ পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম, যমুনা টিভির সাংবাদিক আব্দুল আলীম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 


এসময় বক্তারা বলেন, সংবাদকর্মীরা খবরের ফেরিওয়ালা মাঠে কাজ করে জনগণের জন্য জনগন ও দেশের স্বার্থে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে সেই জনগণের সামনে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে হত্যা করা হয়েছে কেউ এগিয়ে আসেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসি কার্যকর করতে হবে নয়তো সারাদেশে কঠোর মানববন্ধন ঘোষণা করা হবে।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ