এ ভোগান্তির শেষ কোথায়, মাত্র ৫০ ফুট নষ্ট রাস্তার কারণে শত শত যান চলাচলে বিঘ্ন। ঘটছে মারাত্মক দূর্ঘটনা।

  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৬ সময়
এ ভোগান্তির শেষ কোথায়, মাত্র ৫০ ফুট নষ্ট রাস্তার কারণে শত শত যান চলাচলে বিঘ্ন। ঘটছে মারাত্মক দূর্ঘটনা।



মোঃ শামছুল হক,তাড়াশ সিরাজগঞ্জ। 

মাত্র ৫০ ফুট রাস্তা খারাপ থাকায় মানুষ সহ শত শত যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে মারাত্মক দূর্ঘটনা। 

জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ জিসি সড়কের আগরপুর এবং আমশড়ার মাঝখানে নুনিয়া পুকুর নামক স্থানে  মাত্র ৫০ ফুট পাকা  রাস্তার কার্পেটিং উঠে মারাত্মক গর্তের  সৃষ্টি হয়েছে । 

স্থানীয় মহৎ ব্যক্তিরা  নিজ উদ্যোগে বহুবার তা মেরামত করে দিয়েছেন। কিন্তু সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ দিকে মৎস ভান্ডার খ্যাত চলনবিল সহ পশ্চিম এলাকার মাছবাহী সব ট্রাক এবং নসিমন বাজারজাত করণে আরতের উদ্যেশে এ রাস্তাটি ব্যবহার করে থাকে।এ সব মাছবাহী গাড়ির পানি পড়েও রাস্তাটিতে সব সময় পানি জমে থাকে। 

এ কারণে রাস্তায় মাঝে মাঝে প্রায় ১ ফুটের মত  গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে থাকার কারণে বহু যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি দূর্ঘটনার শিকার অনেকে পঙ্গুত্ববরণ করার ঘটনাও ঘটেছে। 

রাস্তা পারাপারে সমস্যার কারণে উভয় পাশে যানযটের সৃষ্টি হচ্ছে। 

সময় মত গন্তব্যে পৌঁছাতে দেরির কারণে ব্যবসায়িদের  লোকসানের মুখে পড়তে হচ্ছে। 

তাছাড়া চাকুরীজীবি মানুষেরা সময় মত অফিসে পৌঁছাতে পারছেন না। 

রাস্তার সমস্যা তুলেধরে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় স্বচিত্র  প্রতিবেদনও প্রকাশ পেয়েছে। তার পরেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 


এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করে জণদূর্ভোগ লাঘব করবেন -এটাই জনগনের প্রত্যাশা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ