শাহজাদপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১০:৩৩ সময়
শাহজাদপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।



শাহজাদপুর থেকে হারুনর রশীদ ঃ

শাহজাদপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

১৫ই জুলাই রাত আটটায় শাহজাদপুর পোর শহরের রবীন্দ্র কুঠি বাড়ির সামনে,  হোমগ্রাউন্ড কফি হাউজে ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  দৈনিক কালের কন্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল দৈনিক সময়ের কন্ঠস্বর,সাধারণ সম্পাদক তাহছিন নুরী খোকন প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক করতোয়ার প্রতিনিধি সাগর বসাক ,এশিয়ান টিভির মোঃওমর ফারুক, মাই টিভির , মোঃ জাকারিয়া মাহমুদ, , আনন্দ টিভির জাহিদ হাসান মুন্না,চ্যানেল S এর  আমিনুল ইসলাম বাবু,ডেইলি স্কাইয়ের শাহজাদপুর প্রতিনিধি সেলিম তালুকদার, দৈনিক গণমুক্তির মোঃ শাহান আলী, মাতৃজগৎ তৌয়ব আলী,বার্তা প্রবাহের মোঃ মনোয়ার হোসেন,মোঃ জাকারিয়া হোসেন বাংলাদেশ প্রতিদিন খবর,  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা দৈনিক স্বাধীন বাংলা ,

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, ষ্টাফ রিপোর্টার দৈনিক যুগের সাথি। 

কেক কর্তনের পর সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠের শাহজাদপুর প্রতিনিধি আতাউর রহমান বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সাংবাদিকদের দাবী ও অধিকার আদায়ের জন্য গত ১৩ বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা এই সংগঠনের সাফল্য কামনা করি, এ সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন,

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের অধিকার ও দাবি আদায় নিয়ে কাজ করে যাচ্ছে, তিনি আরো উল্লেখ করেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কন্ঠের সাংবাদিক,রোকনুজ্জামান কে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল  যে সাজা দিয়েছিল,এই মিথ্যা হয়রানি মামলার প্রতিবাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জোরালো ভুমিকা রেখেছিলেন। 

আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করি।#






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ