মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা সংবাদ দাতা,সিরাজগঞ্জ।
তাড়াশে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা নসিমনের সাথে ধাক্কায় ইমান আলী (৪৮)নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষুদ্র মাধাইনগর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।
আজ (১৫ জুন) সকালে তাড়াশ- সলঙ্গা জিসি সড়কের সোনাপাতিল নামক স্থানে রাস্তার উপর নসিমন দাঁড় করিয়ে পার্শ্ববর্তী পুকুড় থেকে মাছ এনে লোড করা হচ্ছিল। এসময় ঈমান আলী মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে ফিরছিলেন। নসিমনের কাছাকাছি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে নসিমনের সাথে ধাক্কা লেগে তিনি রাস্তার উপর পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকা বাসির সাথে কথা বলে জানা গেছে, ইমান আলীকে হারিয়ে তারা গভীর ভাবে শোকাহত।সর্বস্তরের জনগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিউজ ডেস্ক,অনলাইন