বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্বদেলুয়া ব্রীজের উপর ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন।
বৃস্পতিবার বিকেল ৪ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পূর্বদেলুয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোক দিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় পৌছলে একটি ট্যাংকলরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ দুই জন নিহত এবং চারজন আহৃত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন