সলঙ্গায় সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক আর নেই

  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:১৩ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:১৩ সময়
সলঙ্গায় সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক আর নেই




মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় রৌহাদহ গ্রামের মৃত রহমোতুল্লাহ প্রামানিকের ছোট ছেলে চকরৌহাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৭০) আর নেই। অসুস্থজনিত অবস্থায় তাঁর নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন ইন্নানিল্লাহে-----রাজিউন।

এমন প্রবীণ একজন শিক্ষক, রাজনৈতিক,সামাজিক, গ্রামের সকল উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা গতকাল  শুক্রবার সকাল ১১টায় রৌহাদহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে সামাজিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমের জানাজায় অত্র এলাকার সকল শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম ওলামায়েকেরাম সহ কয়েকশত মুসুল্লিগণ অংশ গ্রহণ করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ