শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময়

  • আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ৩:৪৬ সময়
শাহজাদপুরে  উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপি নেতাকর্মীদের  মতবিনিময়


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সাথে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি  রেজাউল ইসলাম রাজা, বিএনপি নেতা জয়নাল আবেদিন, ঠান্ডু প্রামাণিক, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল হালিম সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, হামলা ভাংচুর, চাঁদাবাজি দখলবাজি বন্ধ সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে নানান আলোচনা করা হয়। এসকল বিষয়ে প্রশাসনকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিএনপির এসকল নেতৃবৃন্দ । পরে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিসের আমলে সকল উন্নয়নমুলক কর্মকাণ্ডের দালিলিক ফিরিস্তি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট।





কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ