উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৪ জন নিহত

  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৪, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৪, দুপুর ২:৪৩ সময়
উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৪ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  এক পরিবারের চার জন নিহত হয়েছেন। এঘনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাসের  চালক।


সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার  হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল  পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।


এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের পুরাতন মৎস্য আড়তের সামনে মধ্যরাতে ৩ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরিতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।এতে মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক।

পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করেছে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।


ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 জানা যায়   নিহতরা এক পরিবারের চার জন। তারা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ