শাহজাদপুরে কৈজুরী ইউপি সদস্যের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ

  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৪, রাত ১০:২৯ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৪, রাত ১০:২৯ সময়
শাহজাদপুরে কৈজুরী ইউপি সদস্যের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ



শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ



 সিরাজগঞ্জের শাহজাদপুরে  কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ী গ্রামের নজরুল মেম্বারের বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  


পুর্ব বিরোধের জের ধরে   গত  রবিবার একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে  রাত্রি আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় ১০-১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নজরুল মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে  ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময়  তারা নজরুল মেম্বারের ঘরে ঢুকে তার ব্যবহৃত স্টিলের আলমারি ড্রয়ার ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণ লুট করিয়া নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ।


 এ ব্যাপারে নজরুল মেম্বারের বড় ভাই বিষয়টি শাহজাদপুরের দায়িত্ব রত সেনাবাহিনীকে ফোন করে বিষয়টি জানায় পড়ে সেনাবাহিনীর একটি দল গুদি বাড়ি গ্রামের নজরুল মেম্বারের বাড়িতে যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। 


এর পরদিন সেনাবাহিনী এসেছে জানতে পারিয়া পরের দিন আনুমানিক রাত্রি ১ঃ৩০ মিনিটের সময় নজরুল মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে, বাড়ির লোকজনকে ব্যাপক মারধর করে।বর্তমানে ভুক্তভোগীরা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে,তাদের জীবনের নিরাপত্তা নাই ভেবে পুরুষশূন্য বাড়ি।বিষয়টি প্রশাসন ও সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ