শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডাঃ এম,এ মুহিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় বিএনপি নেতা ডাঃ এম,এ মুহিতের পৌর শহরের খঞ্জনদিয়ার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের সাথে রাজনৈতিক, সামাজিক, দেশ ও নিজ এলাকার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, রওশন আলী রোশনাই, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক,অনলাইন