সলঙ্গায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩০ বিঘা জমির খড়

  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
সলঙ্গায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩০ বিঘা জমির খড়


নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে  হাজী বেল্লাল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার ৩০ বিঘা জমির খড়ের স্তূপ (পালা) পুড়ে ছাই হয়ে গেছে। 


বুধবার দিবাগত রাত দু'টার দিকে সলঙ্গায় ভরমোহনী(দশানিপাড়া) মহল্লায়  কৃষকের গো খাদ্যে (খড়ের গাদায়) রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 


ঘটনাটি ঘটেছে  সলঙ্গা থানা সদরের দু'শ গজ দক্ষিণে ভরমোহনি মধ্যে পাড়া (দশানি পাড়া) গ্রামের বেল্লাল হাজির বাড়িতে। 


জানা যায়, খড়ের গাদার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠা মাত্রই টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে  আগুন নিভানো চেষ্টা করে কিন্তু ততক্ষণে গো খাদ্য খড়ের স্তূপ (পালা) পুরে ভুষিভূত হয়ে গেছে। 

এ বিষয় হাজী বিল্লাল হোসেন বলেন, হঠাৎ আমি ঘুম থেকে উঠেই দেখি আমার খড়ের পালায় কেবা কাহারা আগুন ধরিয়ে দিছে।

তাৎক্ষণিকভাবে মটর দিয়ে পানি মেরে অনেক  খন চেষ্টার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করি। এমনকি আমার বসতবাড়ির বেড়ার সাথেও পেট্রোল ঢেলে দিয়েছিল দুর্বৃত্তরা,  যদি আমি ঘুম থেকে জেগে না উঠতাম তাহলে আমি সহ আমার পরিবারের সকল সদস্য  ও ঘরবাড়ি হয়তো পুড়ে ছারখার হয়ে যেত।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ