জয়পুরহাট জেলা জিপি মোমেন আহমেদ চৌধুরী মারা গেছেন

  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, বিকাল ৫:৭ সময়
জয়পুরহাট জেলা জিপি মোমেন আহমেদ চৌধুরী মারা গেছেন



সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধি: ৩০ জুন, ২৪ইং

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আ. লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


রোববার (৩০ জুন) দুপুর ০১টা ০৭মিনিটে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্য হয়। 


তিনি জয়পুরহাট জজ কোর্ট বার সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের একাধিক বার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, ক্রিড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালীন তৎকালীন ঢাকা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ ব্যানারে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন।


আজ বাদ এশায় জয়পুরহাটের কেন্দ্রীয় ঈদগাহে তারঁ জানাজা অনুষ্ঠিত হবে।  এরপর পারিবারিকভাবে তাঁর যাপন সম্পন্ন করা হবে।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ