নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মাহমুদুল হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে, এবং এ ঘটনায় ইজিবাইকের থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৩ জুন) দুপুর ১২ টায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উপজেলার পাটধারী বাজারের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাগলা উত্তর পাড়া গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে হাটি কামরুল ও পাবনা মহাসড়কের পাটধারী বাজারের সামনে মাইকোবাস এর সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হন ও ভ্যানে থাকা একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে পাঠানো হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াদিন রয়েছে । এ সময় দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন