মোঃ ওমর ফারুক, ক্রাইম রিপোর্টার : ( ০৬ জুন ২০২৪ইং)
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহঃবার (৬জুন) সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম এ জাফর লিটন, আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কন্ঠের আতাউর রহমার পিন্টু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্তের আবুল কাশেম, দৈনিক ইত্তেফাকের লাইফ হাসান চৌধুরী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ওমর ফারুক, মাইটিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। এসময় দৈনিক সমকালের কোরবান আলী লাভলু, দৈনিক মানবজমিনের সাগর বসাক, দৈনিক আমার সংবাদের জহুরুল ইসলাম, সাংবাদিক রাসেল সরকার, সাংবাদিক মামুন রানা, কে এম নাছির উদ্দিন, পলাশ আহমেদ. সময়ের আলোর নয়ন আলী, দৈনিক নিউ নেশনের রওশন আলম, দৈনিক সকালের সময়ের মিলন মাহফুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। #

নিউজ ডেস্ক,অনলাইন