ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, বিকাল ৭:১৬ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, বিকাল ৭:১৬ সময়
ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ



হুযাইফা হিজল, রায়গঞ্জ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় ধানগড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

ধানগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার। এ সময় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ওসমান গণি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে ধানগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ