লন্ডন-বাংলা বইমেলা: সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার পেল ১৩৫ শিক্ষার্থী

  • আপলোড সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ৬ মার্চ ২০২৪, বিকাল ৫:১৭ সময়
লন্ডন-বাংলা বইমেলা: সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার পেল ১৩৫ শিক্ষার্থী ছবি: সংগৃহীত

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩-এর শিশু-কিশোর উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার পেয়েছে ১৩৫ শিক্ষার্থী।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব সমন্বয় কমিটি।

উৎসবের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মুখ্য আলোচক ছিলেন ড. জান্নাত আরা হেনরী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। এ ছাড়া উদীচী যুক্তরাজ্যের সহসভাপতি গোলাম কবির বক্তব্য দেন।  স্বাগত বক্তব্য দেন সৃষ্টি বিশ্বময়ের মুখ্য সমন্বয়ক  অলক দাশগুপ্ত ও ধন্যবাদ জ্ঞাপন করেন সৃষ্টি বিশ্বময়ের উপদেষ্টা পুলক রাহা।

বিশ্বব্যাপী বাংলাভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা ও বাংলা সংস্কৃতির শাশ্বত ধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অনলাইন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ