সলঙ্গা থানা প্রতিনিধি।
সলঙ্গার অসহায় ও দরিদ্র মানুষের সেবায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রিয় সলঙ্গার গল্প পরিবার। সংগঠনের উদ্যোগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। মানবিক এই আয়োজনে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
সংগঠনের সভাপতি জনাব কে.এম. আমিনুল ইসলাম হেলাল বলেন, প্রিয় সলঙ্গার গল্প পরিবারের উদ্যোগে এটি ছিল দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প। আমাদের মূল লক্ষ্য সলঙ্গার মানুষের পাশে দাঁড়ানো যেকোনো প্রয়োজনে, যেকোনো ভাবে। এই ধরনের আয়োজন সফল করতে স্বেচ্ছাসেবকসহ সবার সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা আমাদের প্রতিটি স্বেচ্ছাসেবকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে আসা প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের সম্মানিত উপদেষ্টা ও মেডিকেল ক্যাম্পের চিকিৎসকদের প্রধান, ব্রেইন, স্পাইন ও স্ট্রোক নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. মো. রবিউল করিম বলেন, প্রিয় সলঙ্গার গল্প একটি মানবিক সংগঠন। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে নিজের জন্মভূমি সলঙ্গার মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছি।
তিনি আরও বলেন, একজন চিকিৎসক হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা দিয়ে মানুষের সেবা করে থাকি। প্রিয় সলঙ্গার গল্প পরিবারের এমন মহতী উদ্যোগের মাধ্যমে সলঙ্গার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডা. মো. রবিউল করিম আগামীতেও এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে সলঙ্গার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রিয় সলঙ্গার গল্প পরিবারের প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংগঠনের চিফ এডমিন শাহ আলম বলেন,এই গ্রুপের মাধ্যমে আমরা শুধু সলঙ্গা ও আশপাশের এলাকার তথ্যই তুলে ধরি না, বরং সামাজিক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে থাকি। শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রমও আমাদের নিয়মিত উদ্যোগ। এই মেডিকেল ক্যাম্প সফল করতে আমাদের স্বেচ্ছাসেবক , উপদেষ্টা, এডমিন ও মডারেটরদের অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবিদার।
এই আয়োজনে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, আব্দুস সালাম মাস্টার, তাজ উদ্দিন, হারুন অর রশিদ, শাহিদুল ইসলাম, মোকলেছুর রহমান ও শাকিল আহমেদ এছাড়া মডারেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাজমুল হুদা, তুষার তালুকদার ও রাজু আহমেদ।
স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজনটি সফল করেছেন। তারা হলেন- আব্দুল মোমিন, আব্দুল হালিম, রেদোয়ান, রাকিব হাসান ও ভিএম.মামুন । তাঁদের নিষ্ঠা, সময় ও শ্রম ছাড়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।
উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,আব্দুস সালাম মাস্টার ও তাজ উদ্দিন বলেন,আমাদের কার্যক্রম আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে আমরা কাজ করে যাব। মানবসেবার যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, তা ধরে রেখে ভবিষ্যতে আরও বৃহৎ ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
চিকিৎসক ও রোগীরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। মানবিকতা ও সেবার এই ধারাবাহিকতায় প্রিয় সলঙ্গার গল্প পরিবার ভবিষ্যতেও সলঙ্গাবাসীর পাশে থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ফ্রি মেডিকেল ক্যাম্পে জুম ইলেক্ট্রনিক্স, শাকিল স্টোর,আব্দুল আলীম হজ্ব কাফেলা,আমেরিকা প্রবাসী জনাব বাবলু শরীফসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি প্রিয় সলঙ্গার গল্প পরিবারের পক্ষ থেকে রইল গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

নিউজ ডেস্ক,অনলাইন