উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু

  • আপলোড সময় : ১২ মে ২০২৬, বিকাল ৭:১৭ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, বিকাল ৭:১৭ সময়
উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা যাওয়াসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার দুপুরে গজাইল গ্রামের পশ্চিমপাড়ার জিয়াবুল রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত জিয়াবুল রহমান জানান, গোয়ালঘর, গরু পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ আগুন লাগায় গরুগুলো বের করতে পারেননি বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মাহবুবুর রহমান ভূইয়া জানান , ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে। 

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ