আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলের আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু চুরি রোধ করতে গ্রামে প্রতিটি প্রবেশ রাস্তায় বাশ দিয়ে বেরিগেট তৈরি করে সারা রাত জেগে পাহাড়া দেয় গ্রামবাসী। আর সেই ফাদে ধরা পরেছে চুরি করা মিশুক গাড়িসহ চোরের সরদার মিঠুল ওরফে লিটন (৩৮)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে সলঙ্গার চরবেড়া গ্রামে। চুরি করা মিশুক গাড়ি নিয়ে নিজ গ্রামে প্রবেশ করতে ধরা পড়ে বাশের বেরিগেটে পাহারাদারদের কাছে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা চোরের সরদার একই গ্রামের আব্দুল রশিদের ছেলে মিঠুল ওরফে লিটন কে উত্তমমাধ্যম গণধোলাই দিয়ে সলঙ্গা থানা পুলিশের নিকট আজ মঙ্গলবার হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানায়,মিঠুল দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ডাকাতি করে। আজ উল্লাপাড়া তেতুলিয়া থেকে এ গাড়ি চুরি করে গ্রামে প্রবেশ করতে আমাদের বাশের বেরিগেটে ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সব অকপটে স্বীকারও করে।
এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাতে চোর ধরা পরার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, এ চোর দলের সদস্য লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতির ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্ক,অনলাইন