স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ইছিদহ-সাতকুর্শি গ্রামের ঘর জামাই আতিকুল ইসলামের বিরুদ্ধে পারিবারিক বিষয় নিরসনের কথা বলে ১,০৩,০০০ টাকার নেওয়ার অভিযোগ উঠেছে।
জানাযায়,গত শনিবার(৪ এপ্রিল) দুপুরে আনুমানিক ১২ ঘটিকায় পারিবারিক বিষয় নিরসনের কথা বলে ভুক্তভোগী নারী আমিনা খাতুনের নিকট থেকে ১, ০৩,০০০ টাকা হাতিয়ে নিয়ে সমস্যা সমাধান না করে আত্মগোপনে রয়েছেন আতিকুল ইসলাম।পরবর্তীতে আমিনা খাতুন আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে কোনো কর্নপাত না করে উল্টো হুমকি ধামকি দিয়ে আসছে বলে জানান তিনি।
সরজমিনে গিয়ে জানা যায়, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ইছুদহ-সাতকুর্শি গ্রামের সমেজ আলীর মেয়ের জামাই আতিকুল ইসলাম বিবাহের পর থেকেই স্ত্রী নিয়ে বিগত ৬-৭ বছর সাতকুর্শি গ্রামে বসবাস করে আসছে। শশুর বাড়ি গ্রামে দীর্ঘ কয়েক বছর বসবাস করা ও চেয়ারম্যানের সাথে উঠা বসা করার সুবাদে গ্রামের নানা বিষয় নিয়ে সমস্যা সমাধানের কথা বলে লাখ হাতিয়ে নেওয়াসহ নানারকম প্রতারণা করে আসছে বলেও জানান এলাকাবাসী।
জানাযায়,আতিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের উপর পাশে রঘুনাথপুর গ্রামের কালু প্রামানিকের ছেলে।
এব্যাপারে আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান,আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ডেস্ক,অনলাইন