শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ৯ মে ২০২৬, রাত ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, রাত ৮:৫৪ সময়
শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:হারুনুর রশিদ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার   ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। এ উপলক্ষে কবির স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার  শুরু হয়েছে। 


সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার  প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   জ্বালানি  ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  আজ সকালে তিন দিনের এই অনুষ্ঠানমালা ও আলোচনা সভার উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতি মন্ত্রী ড. এম, এ মুহিত।  বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, কে, এম, আবদুল্লাহ খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ - উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন ঢাকা  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ড . তারিক মঞ্জুর। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার ভুমি মুশফিকুর রহমান সহ আরো অনেকে।##




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ