জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৫১ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৫১ সময়
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৭ মে,২০২৬ জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়নতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন কৃতি সন্তান ও গুণী ব্যক্তিসহ ৫জন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহয়বাক গোলজার হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, এক্সপো এক্সেসরিজ লিমিটেডের পরিচালক এনামুল হক, গ্রীন ভ্যালি একাডেমীর (ইউকে) ডিরেক্টর ও ইউকে ম্যানেজম্যান্ট কলেজের ডিরেক্টর অব এডমিশন, এ্যাডভোকেট তানজির আল ওয়াহাব, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপারের মিডিয়া উইং ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিপুল কুমার সরকার, সেলিম রেজা, মতলুব হোসেন, মোঃ সাহাবুদ্দিন, কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমারসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরয়ী পড়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা শেষে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার কৃতি সন্তান এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সততা অত্যন্ত জরুরি। সেই সাথে জয়পুরহাটের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন  হুযাইফা হিজল, রায়গঞ্জ:   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।  রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের মাঝে এ সহায়তা দেওয়া হচ্ছে।  প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে উফশী রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এ উদ্যোগের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।