উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ



 উল্লাপাড়া প্রতিনিধি :মোঃ এনামুল হক


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও এমপি মনোনয়ন প্রত্যাশি আজাদ হোসেন আজাদ ।


সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর বাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন , উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর সুযোগ্য পুত্র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।


দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন আয়োজনকারীরা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ