উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা শাখার অন্তর্গত নলসন্ধা রক্ত শপথ ক্লাব কর্তৃক আয়োজিত মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট উক্ত ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬৫-৪ উল্লাপাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থ
বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী,
উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল বারী,উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,সলপ ইউনিয়ন আমীর মাওঃ ফজলুর রহমান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম আল আমিন হোসেন।
উপজেলা শিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদ,সেক্রেটারি হাফেজ জাকারিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় হাবিব ফুটবল একাডেমী কানসোনা ২-০ গোলে বগুড়া সোনাতলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।

নিউজ ডেস্ক,অনলাইন