সারা বিশ্বের মত সলংগায় যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত”

  • আপলোড সময় : ৬ অক্টোবর ২০২৫, দুপুর ১:১৩ সময়
  • আপডেট সময় : ৬ অক্টোবর ২০২৫, দুপুর ১:১৩ সময়
সারা বিশ্বের মত সলংগায় যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত”


বিশেষ প্রতিনিধি ঃ- বিশ্ব শিক্ষক দিবস বৃহস্পতিবার (৫ অক্টোবর)। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য     ”আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক” এবার সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়,  স্কুল, কলেজ,মাদ্রসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এর অংশ হিসাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সলংগা শাখা, কর্তৃক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সলংগা ফাজিল মাদ্রাসা এসে শেষ হয় এবং মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, ত্রয়োদশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ -৩ (সলংগা, রায়গঞ্জ, তাড়াশ)  সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ড. মোঃ আব্দুস সামাদ। আরও বক্তর‌্য রাখেন  অধ্যক্ষ, সলংগা ফাজিল মাদ্রসা জনাব কে, এম, আব্দুল মজিদ ,, জনাব  মোঃ আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ  আংগারু পাচঁপীর ফাজিল মাদ্রাসা,মোঃ রাশেদুল ইসলাম শহিদ, আমির ,বাংলাদেশ জামায়েত ইসলামী সলংগা থানা শাখা, মোঃ মোমিনুল ইসলাম প্রধনি শিক্ষক রৌহাদহ উচ্চ বিদ্যালয়, এতে সভাপতিত্ব করেন, জনাব মোঃ জহুরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সলংগা থানা  শাখা, আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ