তাড়াশে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:৪৩ সময়
তাড়াশে উপজেলা পর্যায়ে  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২তম  গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতা শুরু



মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ। 


সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। 

২২ শে সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

এতে স্কুল মাদ্রাসা এবং  কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা অংশ করছেন।

৪ টি ইভেন্টে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। 

এ গুলো হল ফুটবল, সাঁতার, কাবাডি এবং দাবা প্রতিযোগীতা। 


বিভিন্ন ভ্যেনুতে এ প্রতিযোগীতাগুলো অনুষ্ঠিত হবে। 

ফুটবলের ভ্যেনু  হিসেবে নির্ধারণ করা হয়েছে ভাদাস পুরাতন বাঁশ বাজার  মাঠ। 

কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে লিডো কিন্ডারগার্টেন মাঠে।

দাবার জন্য  উপজেলা অডিটোরিয়াম বরাদ্দ নেয়া হয়েছে।এ ছাড়া 

সাঁতার প্রতিযোগীতার জন্য  উপজেলা সংলগ্ন পুকুর নির্ধারণ করা হয়েছে।


তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান এতে সভাপতিত্ব করার  কথা থাকলেও তাঁর ব্যস্ততার কারণে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী। 

সবগুলো ইভেন্ট পরিচালনার সার্বিক তদারকিতে আছেন তাড়াশের স্কুল মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

খেলা পরিচালনা  করছেন এসব প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।


প্রতিযোগীদের অংশগ্রহণের  জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যয়িত ছবি, প্রত্যয়ন পত্র এবং বিভিন্ন প্রমানিক কাগজ পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। 

খেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। 

খেলার ব্যয় বহনের জন্য সকল প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় করা হয়েছে। 

পুরস্কার ক্রয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে ক্রয় কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে আছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরুন্নবী।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ