সিংড়ায় হেফাজতে ইসলামের সিংড়া পৌর কমিটি গঠন

  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
সিংড়ায় হেফাজতে ইসলামের সিংড়া পৌর কমিটি গঠন



মোঃ জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নাটোরের সিংড়া পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিংড়া হামিদিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ কমিটি গঠন করা হয়।


সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ আল মাদানী।


মুফতি সৈয়দ মোল্লাকে সভাপতি ও মুফতি ইউসুফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। 

এবং মাওলানা হাবিবুর রহমানকে প্রধান উপদেষ্টা, মুফতি আলী হাসান ও  সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া হাফেজ মিজানুর রহমান রনিকে সাংগঠনিক সম্পাদক, আশরাফ আল আবিদকে প্রচার সম্পাদক, মোঃ মাহাবুব হোসেন কে আইন বিষয়ক সম্পাদক, মাওলানা জাহিদুল ইসলামকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক,  মাওলানা মুস্তাফিজুর রহমানকে অর্থ সম্পাদক, মুফতী আমানুল্লাহ্কে দফতর সম্পাদক, হাফেজ ওলীউল্লাহ্কে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক করা হয়।

সিংড়া পৌর শাখার প্রধান উপদেষ্টা করা হয় 

মুফতি হাবিবুর রহমানকে।

পৌর কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ, সহ-সভাপতি মুফতী শরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ