উল্লাপাড়ায় অতি বৃষ্টিতে নষ্ট হচ্ছে আগাম সবজি ক্ষেত। কৃষকের মাথায় হাত

  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
উল্লাপাড়ায় অতি বৃষ্টিতে নষ্ট হচ্ছে আগাম সবজি ক্ষেত। কৃষকের মাথায় হাত


মোঃ আব্দুস সামাদ, রায়গন্জ উপজেলা সংবাদ দাতা, সিরাজগঞ্জ। 

অতি বৃষ্টির কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সর্বত্র এবার আগাম সবজি চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন কৃষকেরা। 


ঠিকঠাক মত অর্থ ব্যয় ও পরিচর্যা করেও কাংখিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না অনেকেই। উচ্চ মূল্যের বীজ, সার, ভিটামিন ও কীটনাশক ব্যবহার করে এসব সবজি চাষ করতে হয়, সাথে হার ভাঙ্গা পরিশ্রম।  অতিবৃষ্টির কারণে এ সবই বৃথা যাচ্ছে।


সাধারণতঃ বর্ষার পানি ওঠেনা এবং বৃষ্টির পানিও জমেনা-  এমন উচু জায়গাতে সবজি চাষ করা হয়ে থাকে। 

আবহাওয়া অধিদপ্তরের  তথ্য মতে বিগত দুই দশকের মধ্যে এবার  রেকর্ড পরিমাণ দীর্ঘ মেয়াদি বৃষ্টি চলমান আছে। 

এরকম অতি বৃষ্টির কারণে আগাম সবজি চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যার প্রভাব পড়ছে সবজি বাজারে। 


খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের সবক'টি উপজেলাতে অন্যান্য বছরের মত এবারও উল্লেখযোগ্য হারে আগাম সবজি চাষ করা হয়েছিল। শুরুতে এসব সবজি ক্ষেত ফুলে ফলে ভরেও ওঠেছিল। তা দেখে সবজি চাষীদের মুখে হাসি ফোটে। 

  কিন্তু অতিবৃষ্টি তাদের এ হাসি ম্লান করে দেয় । 

কোন কোন এলাকার সবজি বাগানের গাছগুলো মরে পচে গেছে। 

ভিজে স্যাঁতসেঁতে মাটিতে সবজি চাষ ব্যাহত হচ্ছে। মাটি ভিজে থাকার কারণে সবজি গাছ বেড়ে উঠতে না পেরে ফল ধারণে অক্ষম হয়। 

কোন কোন এলাকার সবজি চাষিরা খুঁটি এবং পলিথিন দিয়ে  কৃত্রিম ছাউনি তৈরি করে সবজি চাষ করছেন। এতে অতিরিক্ত বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়া যায়। 

তবে  সবার জন্য এটা সহজসাধ্য নয়। 

এটা ব্যয় বহুল ও শ্রমসাধ্যও বটে।


এভাবে বৃষ্টি চলমান থাকলে সবজি চাষ মারাত্মক ভাবে ব্যহত হবে, যার প্রভাব পড়বে সাধারণ খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষের উপর।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ