জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:২৫ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:২৫ সময়
জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা প্রশাসকফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন  জেলা প্রশাসক। 


পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেন সহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তাগন।


গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশগ্রহন করে। গত ১৫ আগস্ট ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ