হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে অবহেলা বা অনিয়মের সুযোগ নেই

  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ২:৪০ সময়
হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে অবহেলা বা অনিয়মের সুযোগ নেই

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময় ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু এবারও এই সময়ে বাঁধের কাজ পুরোপুরি শেষ হয়নি। এ অবস্থায় সময় আরও এক সপ্তাহ বাড়ানোর আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবার জেলার ১২টি উপজেলার ৪০টি হাওরে ৭৩৫টি প্রকল্পে ৫৯১ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। জেলার ৯৫টি হাওরে সোয়া দুই লাখ হেক্টর বোরো আবাদ হয়েছে। ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কাজে তদারকির অভাব, অনিয়ম ও গাফিলতি রয়েছে। ২০১৭ সালের পর থেকে হাওরে নতুন নীতিমালায় বাঁধের কাজ হচ্ছে। কাজে পাউবোর সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে জেলা প্রশাসনকে। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও হাওরে বাঁধ নির্মাণ-সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ