শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১২ আগষ্ট) মঙ্গলবার বাদ যোহর শাহজাদপুর উপজেলা বিএনপি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এমদাদুল হক নওশাদ, সাবেক সাবেক সিনিয়র সহ- সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ বাঘা, পৌর কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা বাচ্চু ফকির, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রিড়া সম্পাদক কামরুজ্জামান বান্টি সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত কামনা করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন