মোঃ জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিয়াউর রহমান লেলিন, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহিদুল ইসলাম, রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল কাফি, সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমুখ।

নিউজ ডেস্ক,অনলাইন