শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপির ইউনিয়ন পৌরসভার ওয়ার্ডের ও উপজেলার সকল কমিটির নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি।
গত ২৯ জুলাই মঙ্গলবার রাতে এ কমিটির অনুমোদন দেন জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার দীর্ঘদিন পর ২৯ জুলাই ১৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড ও উপজেলার সকল কমিটির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হলো। কমিটির সমন্বয়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম,এ মুহিতকে। যুগ্ন সমন্বয়ক করা হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ারকে। কমিটির ১ নং সদস্য হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য অধ্যাপক আবু শামীম, ২ নং সদস্য হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, ৩নং সদস্য হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ৪নং সদস্য হলেন,বিএনপি নেতা আমির হোসেন, ৫নং সদস্য হলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ৬ নং সদস্য হলেন পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, ৭ নং সদস্য হলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৮ নং সদস্য হলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, ৯ নং সদস্য হলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা, ১০ নং সদস্য হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড রায়হান উদ্দিন, ১১ নং সদস্য হলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আব্দুল কুদ্দুস,
১২ নং সদস্য হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,
১৩ নং সদস্য হলেন, বিএনপি নেতা আব্দুল আজিজ, ১৪ নং হলেন মুত্তালিব হোসেন, ১৫ নং এম,এ হালিম, ১৬ নং সদস্য হলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ১৭ নং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন। মোট ১৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ও উপজেলার সকল কমিটির নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার সকল ওয়ার্ডের কমিটির ও উপজেলার সকল কমিটির নির্বাচনের ব্যবস্থা করবেন।##

নিউজ ডেস্ক,অনলাইন