সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শ্রমিকদল বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৫, সকাল ৮:২৮ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৫, সকাল ৮:২৮ সময়
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শ্রমিকদল বিক্ষোভ মিছিল




সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ 

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। 


সোমবার বৈকাল সারে ৫টায় কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।


সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উম্মত আলী হিম্মত প্রমূখ। 


সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, এম এ হেলাল শ্রমিক নেতা গোলাম মোর্তজা শিপলু সহ অনেকে। 


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ