তাড়াশে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৫, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৫, সকাল ৮:৫৯ সময়
তাড়াশে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


মোঃ শামছুল হক তাড়াশ উপজেলা সংবাদ দাতা, 

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় এসএম রুহুল আমিন (৩৭) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস সেখের ছেলে।


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জাগো নিউজকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ