আল্লামা রসুলপুরী রহঃ এর প্রতিষ্ঠিত রসুলপুর মাদরাসায় মাসিক ইজতেমা ও লেসানী এ'তেকাফ ৪ জুলাই ২৫ইং শুক্রবার

  • আপলোড সময় : ২৭ জুন ২০২৫, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৫, দুপুর ৩:৫১ সময়
আল্লামা রসুলপুরী রহঃ এর প্রতিষ্ঠিত রসুলপুর মাদরাসায় মাসিক ইজতেমা ও লেসানী এ'তেকাফ ৪ জুলাই ২৫ইং শুক্রবার


জাকারিয়া মাসউদ, ইলমে তাসাউফের এক কিংবদন্তী শাইখ আল্লামা আব্দুল মতিন নেছারী রহঃ কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন, কেন্দ্রীয় দফতর: হযরতের প্রতিষ্ঠিত ইলমে নববীর মারকায, জামেয়া আরাবিয়া বাইতুল উলুম  রসুলপুর, সোনাপুর,  বালিয়াকান্দি, রাজবাড়ি। 

শাইখ নিজেই প্রতিষ্ঠা করে গেছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাসিক ইজতেমা। বছরের  শেষ মাসগুলোতে চলে তিনদিন ব্যাপি লেসানী এ'তেকাফ। কুরআন তেলাওয়াত শিক্ষাদান, জরুরি মাসআলা শিক্ষা সহ দিলের উপরে করা হয় চরম মোজাহাদা।

 শুরু হচ্ছে  ৪ জুলাই ২০২৫ইং শুক্রবার। বর্তমান পরিচালক, শাইখের স্নেহাস্পদ ছোট ভাই ও খলিফা শাইখ আলহাজ্ব মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী,  পীর সাহেব রসুলপুরী দাঃ বাঃ। 

তিনি সর্বস্তরের মুসলমানদের কে উক্ত ইজতেমায় জিকিরের সহিত যোগদান করার আহবান জানিয়েছেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ