সিরাজগঞ্জের সর্বত্র ইরি বোরো ধান কাটা ও মাড়াইয়ের ধুম চলছে। প্রচন্ড রোদ আর গরমে কর্মব্যস্ত মানুষের নাভিশ্বাস। তার পরও থেমে নেই মৌসুমী এ ফসল ঘরে তোলার কাজ। খোঁজ নিয়ে জানা গেছে দেশের শষ্যভান্ডারখ্যাত তাড়াশের চলনবিলে এবার ইরিধানের বাম্পার ফলন হয়েছে। নিম্নাঞ্চল হওয়ায় আগাম বৃষ্টি ও বর্ষার শঙ্কায় এ অঞ্চলে আগেভাগেই ইরি বোরো রোপন করা হয়ে থাকে। যার কারণে চৈত্র মাসের মাঝামাঝি থেকে শুরু করে বৈশাখের মাঝামাঝি এ সময়েই কৃষকেরা তাদের ফসল ঘরে তোলার কাজ শেষ করেন । জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর, কামারখন্দ এ এলাকাগুলো তুলনামুলক উচ্চ হওয়ায় সেখানে দেরিতে চাষ করা হয়। আর ফসল কাটতেও দেরি হয়। জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবার আবহাওয়া অনুকুলে থাকায় ইরিবোরোর বাম্পার ফলনের সম্ভাবনা আছে। কিছুকিছু অঞ্চলের ধানে কারেন্ট পোকা ( এক ধরনের ছত্রাক) আক্রমণ করায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। তাছাড়া ধানগাছের গোড়াপঁচনের কারণেও কিছু কিছু এলাকায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতি গ্রস্থ এলাকার কৃষকদের অভিযোগ - তারা সরকারিভাবে কোনো পরামর্শ বা সহযোগিতা পাচ্ছেন না। তারা জানান, সরেজমিনে মাঠ পরিদর্শন করে ব্যবস্থা নেয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দায়িত্ব থাকা সত্বেও তাঁরা খোঁজ খবর নেননি। ব্যক্তি উদ্দ্যোগে কেউ কেউ উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে বালাই নাশক ব্যবহার করলেও তা যথেষ্ট ছিলনা। তা সত্বেও হাল ছাড়েননি এ অঞ্চলের কৃষকেরা। সব মিলিয়ে এবার সিরাজগঞ্জে ইরি- বোরোর বাম্পার ফলনের আশা সংশ্লিষ্ট সকলের।

  • আপলোড সময় : ৬ মে ২০২৫, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৫, দুপুর ১০:২৪ সময়

সামছুল হক,তাড়াশ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সর্বত্র ইরি বোরো ধান কাটা ও মাড়াইয়ের ধুম চলছে। প্রচন্ড রোদ আর গরমে কর্মব্যস্ত মানুষের নাভিশ্বাস। তার পরও থেমে নেই মৌসুমী এ ফসল ঘরে তোলার কাজ।
খোঁজ নিয়ে জানা গেছে দেশের শষ্যভান্ডারখ্যাত তাড়াশের চলনবিলে এবার ইরিধানের বাম্পার ফলন হয়েছে।
নিম্নাঞ্চল হওয়ায়  আগাম বৃষ্টি ও বর্ষার শঙ্কায় এ অঞ্চলে আগেভাগেই ইরি বোরো রোপন করা হয়ে থাকে। যার কারণে চৈত্র মাসের মাঝামাঝি থেকে শুরু করে বৈশাখের মাঝামাঝি এ সময়েই কৃষকেরা তাদের ফসল ঘরে তোলার কাজ শেষ করেন 
। 
জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর,  কামারখন্দ এ এলাকাগুলো তুলনামুলক উচ্চ হওয়ায় সেখানে দেরিতে চাষ করা হয়। আর ফসল কাটতেও দেরি হয়। 
জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবার আবহাওয়া অনুকুলে থাকায় ইরিবোরোর বাম্পার ফলনের সম্ভাবনা আছে। কিছুকিছু অঞ্চলের ধানে কারেন্ট পোকা ( এক ধরনের ছত্রাক) আক্রমণ করায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। তাছাড়া ধানগাছের গোড়াপঁচনের কারণেও কিছু কিছু এলাকায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 
ক্ষতি গ্রস্থ এলাকার কৃষকদের অভিযোগ - তারা সরকারিভাবে কোনো পরামর্শ  বা সহযোগিতা পাচ্ছেন না। 
তারা জানান, সরেজমিনে মাঠ পরিদর্শন করে ব্যবস্থা নেয়া 
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  দায়িত্ব থাকা সত্বেও তাঁরা খোঁজ খবর নেননি। 
ব্যক্তি উদ্দ্যোগে কেউ কেউ উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে বালাই নাশক ব্যবহার করলেও তা যথেষ্ট ছিলনা। তা সত্বেও হাল ছাড়েননি এ অঞ্চলের কৃষকেরা। 
সব মিলিয়ে  এবার সিরাজগঞ্জে ইরি- বোরোর বাম্পার ফলনের আশা সংশ্লিষ্ট সকলের। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ