বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
"তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ছাইদুল ইসলাম মোঘল, উপজেলা মৎস অফিসার আতাউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। এছাড়াও খেলাধুলার মাধ্যমে শিশুদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক বিস্তৃতি ঘটেছে।

নিউজ ডেস্ক,অনলাইন