সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী সেমাই, চিনি, আটা, দুধ ও চাল সহ অন্যান্য সামগ্রী সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার ২২ মার্চ ২০২৫ সকাল ১০ টায় বাসস্ট্যান্ড এলাকায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জয়পুরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক,
এসময়ে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মোর্তজা শিপলু, সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, দপ্তর সম্পাদক এম এ হেলাল সড়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম তুহিন, শ্রমিক নিন্দা রফিকুল ইসলাম রফিক, মীর শহীদ ফরহাদ সহ অন্যান্য নেতারা
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শ্রমিকদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

নিউজ ডেস্ক,অনলাইন