এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাতদাতা
পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহ আলম।
আয়োজকরা জানান, এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

নিউজ ডেস্ক,অনলাইন