পাঙ্গাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৬, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৬, দুপুর ১:৫০ সময়
পাঙ্গাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


হুযাইফা হিজল, রায়গঞ্জ:

পাঙ্গাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি জননেতা এস এম মুনসুর আলী।

 পুরাতন বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোঃ শামীম রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর রাশিদী, পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর, যুব বিভাগের সভাপতি ইব্রাহিম সরকার এবং ছাত্রশিবির পাঙ্গাসী ইউনিয়ন সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন, নৈতিক সমাজ গঠন এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ