মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছে সলঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার রাতে সলঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ এর নির্দেশে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে অসুস্থ,হতদরিদ্র,অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর, মাওলানা কেএম হারুনর রশীদ।
৭নং ওয়ার্ডের সভাপতি,
মাওলানা মোস্তফা কামাল ও সেক্রেটারি মোঃ রিপন মিয়া,
সলঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আলমঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ স্বপন হাসান সহ অনেকে।

নিউজ ডেস্ক,অনলাইন