তাড়াশে কয়েকদিনের প্রবল বর্ষণে বহু রাস্তাঘাট পানির নিচে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক ও মৎস্য চাষিরা

  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
তাড়াশে কয়েকদিনের প্রবল বর্ষণে বহু রাস্তাঘাট পানির নিচে।  ভেসে গেছে শত শত  পুকুরের মাছ।  ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক ও মৎস্য চাষিরা
শামসুল হক,তাড়াশ প্রতিনিধি :

তাড়াশে গত কয়েকদিনের প্রবল বর্ষণে রাস্তা সহ বহু  পুকুর তলিয়ে গেছে। এতে অনেক মৎস চাষীর পুকুরের মাছ ভেসে গেছে এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 
গত কয়েকদিন ধরে মাঝে মাঝে হালকা থেকে মাঝারী বৃষ্টি হচ্ছিল।  কিন্তু ৬ অক্টোবর  রবিবার সকালে প্রবল বর্ষনে অনেক  জমির ফসল তলিয়ে গেছে। বহু পুকুরের মাছ ভেসে গেছে। এতে  ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ কৃষক ও মৎস চাষীরা। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে পূর্ব তাড়াশের ঝুরঝুরি,  সরাপপুর,  বোয়ালিয়া, জাহাঙ্গীরগাঁতী, শোলাপাড়া, বিদুমাগুরিয়া, শাস্তান, ভায়াট, শান্তান, কাউরাইল, মাদারজানি সহ বেশ কয়েকটি গ্রামের ফসলী জমি ও পুকুর তলিয়ে যায়। যার ফলে  পোনা সহ ছোট বড় বহু  মাছ বেরিয়ে গেছে। 

এ বিষয়ে সরাপপুর গ্রামের মৎসচাষী আবুল কালাম ও তার ছেলে ইব্রাহিম হোসেন বলেন - প্রবল বর্ষনে তাদের পুকুর ডুবে যাওয়ার ফলে তাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। 
একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আঃ মমিন বলেন তারও পুকুর তলিয়ে যাওয়ায় অনেক মাছ বেরিয়ে গেছে। এতে তার বেশ ক্ষতি হয়েছে। 
   এ বিষয়ে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে -তাড়াশে যত্রতত্র পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের খাল বন্ধ হয়ে যাওয়ায় অনেক আবাদি জমি জলাবদ্ধতার শিকার হয়। এ বিষয়ে তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্ধতন কর্তৃপক্ষের বরাবর আবেদন দিয়েও কোন প্রতিকার পাওয়া যায় নাই। 
এহেন পরিস্থিতিতে এলাকা বাসির দাবি - জরুরী ভিত্তিতে যত্রতত্র পুকুর খনন বন্ধ  এবং পানি নিষ্কাশনে খাল খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। 



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ