শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৪ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:১৭ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১১:১৭ সময়
শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৪ অনুষ্ঠিত




সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ শনিবার  (২১ই সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার মামুদপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  উপলক্ষে আয়োজিত শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে ক্ষেতলাল একাদশ বনাম আক্কেলপুর তুলশীগংগা একাডেমি। 



এর আগে বিকেল ৪টায় শান্তির পায়রা উড়িয়ে খেলা শুরু করেন  মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকরুজ্জামান রুমির সঞ্চালনায় ফাইনাল খেলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহ জামান তালুকদার সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী৷    



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ফোরাম ঢাকা ও সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার রাজপথে মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, আবু সাইদ সহ সকল শহীদের গভীরশ্রদ্ধার সাথে স্বরণ করেন, তিনি আরো বলেন দেশের প্রতিটি তরুণ ও যুবসমাজকে  অপসংস্কৃতি, মাদক, মোবাইলে এখন গ্রাস করে ফেলেছে তাই এই গ্রাসের হাত থেকে যুব সমাজ ও তরুণদেরকে নিয়মিত খেলাধুলার মাধ্যমে বের করে মাঠে আনতে পারলেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। 



এ সময় আরো উপস্থিত ছিলেন মামুদপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল ইসলাম,  আলহাজ আল আমিন মন্ডল, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম নুরুন্নবী সাইফুল,সাংগঠনিক সম্পাদক শাকিল তালুকদারসহ রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ । 



শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অগণিত দর্শকদের উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে এসে তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা আরো একবার স্বাধীনতা পেয়েছি তাই এই স্বাধীন দেশে আমরা ফুটবল খেলা উপভোগ করছি এতে আমরা আনন্দিত ৷ উভয় পক্ষের খেলায় গোল শূন্য গোলে শেষ হয়। পরে এ খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫-৩ গোলে ক্ষেতলাল একাদশ বিজয়ী হয়। 







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ