মো: শামসুল আলম
মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পালিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার সারাদেশের মত উল্লাপাড়ার বিভিন্ন মসজিদে শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। হাজার হাজার ধর্মপ্রান মুসলমান এতে অংশ গ্রহন করেন।
তাছাড়া এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপিত হয়েছে।
এরই অংশ হিসেবে উল্লাপাড়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী ঈদে মিলাদুন্নবী (সাঃ)এর জাকজমক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহন ছিল নজর কারার মত।
রাসুল সাঃ এর জীবনের বিভিন্ন দিক ও কর্ম নিয়ে চলে আলোচনা সভা। এছাড়া ক্বিরাত হামদ্ না'য়াত কবিতা আবৃতি বিতর্ক রচনা ও ইসলামী সংগীত প্রতিযোগীতা।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব। সবশেষে অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান নোমানী।
সবশেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন