শাহজাদপুর (সিরাজগঞ্জ )প্রতিনিধি ঃঃ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই শনিবার বিকাল ৩ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রায় এক ঘন্টা এই ভিক্ষোভ মিছিল চলে এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী জাকারিয়া জিহাদ, আশরাফুল রাকিব, সোহাগ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, কোটার জন্য মেধা সম্পন্ন সাধারণ ছাত্রছাত্রীরা চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে । তাই কোটা প্রথা সংস্কার ও বাতিলের দাবী জানায় শিক্ষার্থীরা । তারা আরো বলেন, আমরা কোটা নয়, আমরা মেধার মূল্যায়ন চাই ।

নিউজ ডেস্ক,অনলাইন