উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, রাত ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, রাত ৯:৫৭ সময়
উল্লাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকেলে উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে আমন্ত্রিত  অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

উপস্থিত নেতাকর্মী, অতিথি ও এলাকাবাসী একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ