রায়গঞ্জে রামেশ্বরগাতি জামে মসজিদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৮:৪৬ সময়
রায়গঞ্জে রামেশ্বরগাতি জামে মসজিদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত


হুজাইফা হিজল, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আঃ সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ এস এম মনসুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আঃ সাত্তার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সদ্য বিদায়ী কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সদ্য বিদায়ী জেলা ছাত্রশিবির সভাপতি শামীম রেজা, নলকা ইউনিয়ন সভাপতি মাওলানা আঃ মালেক, পাঙ্গাশী ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ও সেক্রেটারি আবু বক্কর মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ