শাহজাদপুরে জাতীয় নাগরিক পার্টির জনসভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮:২০ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৮:২০ সময়
শাহজাদপুরে জাতীয় নাগরিক পার্টির জনসভা অনুষ্ঠিত

হারুনার রশিদ, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, দেশ পিছিয়ে যাবে নাকি এগিয়ে যাবে তার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন, আগামী নির্বাচনে  কোন ক্ষৃণ খেলাপী, চাঁদাবাজ ও বিদেশী নাগরিকদের হাতে দেশকে তুলে দিবেননা,  যারা জনগনের ভোটাধিকার হরণ করতে চায়, ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদের মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।’ একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে ১১ দলীয় জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি-ডামি নির্বাচন পরিচালনা করেছেন।  প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার আহ্বান জানান, অন্যথায় জনগন রাস্তায় নামলে কামান দিয়েও সামলানো যাবেনা। 

জনাব হাসনাত আবদুল্লাহ আজ রোববার  (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।   সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে এনসিপি মনোনীত জামায়াত ও ১২ দলীয় জোট সমর্থিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান।  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহঃ সেক্রেটারী ও উল্লাপাড়া আসনে জামায়াতের প্রার্থী মাওঃরফিকুল ইসলাম খাঁন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায়  জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লাহ শোয়াইব, জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্রশিবির উপজেলা ছাত্রশিবিরের পম্চিম সভাপতি সামিউল ইসলাম, পূর্ব সভাপতি আতিকুর রহমান, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর আমিনুল ইসলাম,  সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল খালেক,  উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওঃ নজরুল ইসলাম, কলেজ ছাত্র শিবির সভাপতি সজিব শেখ প্রমুখ। 

প্রধান অতিথি মাওঃ রফিকুল ইসলাম  খাঁন বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে, ৫ আগষ্টের পর তারা চাঁদাবাজি,  টেন্ডারবাজি এমনকি নিজেদের দলীয় কর্মীদের হত্যা করে চলেছে।  যাদের হাতে নিজ দলের মানুষ নিরাপদ নয় তাদের হাতে এই দেশ নিরাপদ হতে পারেনা। তাই আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারবাজদের লাল কার্ড দেখাতে হবে।  ন্যায় ও ইনসাফের দেশ গড়তে ১১ দলীয় জোট প্রার্থী সাইফ মোস্তাফিজকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন নেতা-কর্মীরা। পুরুষের পাশাপাশি শত শত নারীরাও জনসভায় উপস্থিত হন। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত    মোঃ আখতার হোসেন হিরন :  সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।   এসময় মোমেনা আলী উল্লাপাড়া সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।   এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলাম সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।