নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি নেতাদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের

  • আপলোড সময় : ২৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩৪ সময়
  • আপডেট সময় : ২৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৬:৩৪ সময়
নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি নেতাদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের



মোঃ জাকারিয়া মাসুদ,  (নাটোর) জেলা প্রতিনিধি

বিএনপি নেতাদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ।


শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় দমদমা ও রাখালগাছা কবরস্থানে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এডভোকেট মরহুম আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মরহুম মজিবুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ।


কবর জিয়ারত শেষে তাজপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ